পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার, 1 অক্টোবর, ২০২২-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে আনুষ্ঠানিকভাবে ৫ জি পরিষেবা চালু করেন। এই মুহূর্তে ভারতে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের ৫ জি পরিষেবা চালু হতে চলেছে।
আরও পড়ুন:
রিলায়েন্স জিও আগে ঘোষণা করেছিল যে, দিওয়ালির মধ্যে তারা ভারতের চারটি শহরে ৫ জি নেটওয়ার্ক চালু করবে। তবে দিওয়ালি থেকে ভারতের চারটি শহর তথা কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই সহ আরও বেশ কিছু শহরের মানুষজন ৫ জি পরিষেবাগুলির অ্যাক্সেস পাবেন বলে কোম্পানি আগেই নিশ্চিত বার্তা দিয়েছিল। তবে রিলায়েন্স জিও জানিয়েছে, তাদের ৫ জি পরিষেবা সাশ্রয়ী হবে এবং বেশিরভাগ ভারতীয়ই এটি বহন করতে সক্ষম হবে।
আরও পড়ুন:
মুকেশ অম্বানি কথায়,'২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি শহর, গ্রাম এবং ওয়ার্ডে 5G পরিষেবা দেবে জিও। Jio-এর বেশিরভাগ 5G প্রযুক্তি ভারতে তৈরি।
আরও পড়ুন:
তবে এই পরিষেবা টি এখন সব জিও গ্রাহকরা পাবেন না। আপনার মোবাইলে একটি ইনভিটেশন প্রস্তাব যাবে। তার জন্য আপনার মোবাইলে থাকা মাই জিও অ্যাপ ডাউনলোড করতে হবে।
সেখানে গিয়েই দেখতে হবে আপনার কাছে ইনভিটেশনটি গেছেন কিনা। ইনভিটেশন পেলেই আপনি ৫ জি পেতে পারেন সেটাও কিন্তু সঠিক না। জিও তার জন্য জিও আপনার জন্য রেখেছে একটি শর্ত।আরও পড়ুন:
রিলায়েন্স জিও তার গ্রাহকদের মাত্র ২৩৯ টাকার প্ল্যানের সাথে রিচার্জ করতে বলেছে, অন্তত 1 Gbps গতির সাথে 5G পরিষেবা ব্যবহার করার জন্য জিও স্বাগতম অফার পেতে এই রিচার্জ করতেই হবে।
এই প্রসঙ্গে জিও আরও বলেছে যে প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্য, ২৩৯ টাকা বা তার বেশি প্ল্যানের সাথে রিচার্জ করা ওয়েলকাম অফার কার্যকর করতে অপরিহার্য।
আরও পড়ুন:
রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে যে ৫জি সার্ভিস পাওয়ার জন্য নতুন সিম নেওয়ার প্রয়োজন নেই। যে সিম বা ৫জি ফোন রয়েছে সেখানেই পরিষেবা পাওয়া যাবে। এখনও ভারতে জিও-র ৫জি পরিষেবা খরচ জানা যায়নি। তবে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ দাবি করেছে যে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় কম খরচে গ্রাহকদের কাছে ৫জি পরিষেবা পৌঁছে দেবে তারা। জিও-র ৫জি পরিষেবা পাওয়ার জন্য ইউজারদের কোনও প্রিমিয়াম প্রাইস দিতে হবে না, একথাও জানিয়েছে সংস্থা।
আরও পড়ুন:
.