পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সম্বল হিংসার ঘটনায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া বিচারক বিভাংশু সুধীরের আকস্মিক বদলি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। শনিবার হাত শিবির অভিযোগ করা হয়েছে যে, এই পদক্ষেপ কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি "বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত"।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পবন খেরা তাঁর বক্তব্যে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেন, বিচারক বিভাংশু সুধীর গত বছরের ১৮ সেপ্টেম্বর আগ্রা থেকে সম্বলে এসেছিলেন। মাত্র চার মাসের মাথায় তাঁর এই বদলিকে "নজিরবিহীন" এবং "প্রতিশোধমূলক" বলে বর্ণনা করেছে কংগ্রেস।