দেবশ্রী মজুমদার, রামপুরহাটঃ মা তারার নবান্নর মধ‍্য দিয়ে শুরু এলাকাবাসীর নবান্ন।  অগ্রহায়ণ মাসের ছয় তারিখ মঙ্গলবার তারাপীঠে ছিল মাতারার নবান্ন।  মঙ্গলবার  থেকেই  তারাপীঠে শুরু হল কার্তিক পুজো। কার্তিক সঙ্ক্রান্তিতে মুঠি পুজোর  মধ‍্য দিয়ে শুরু হয় নতুন ধানের চাল তৈরি হয়। আর সেই নতুন ধানের চালের ভাত, পাঁচ রকম ভাজা, সবজি ও মাছ দিয়ে হয় নবান্ন।

তারপর ঘরে ঘরে হয় নবান্ন। সর্বত্র অন্নপূর্ণা পুজোর মধ‍্য দিয়ে শুরু হয় নবান্ন। কিন্তু তারাপীঠে সব দেবীর উর্দ্ধে মা তারা।

এখানে অন‍্যকোনো দেবীর পুজো হয় না।  মা তারাকে সামনে রেখেই সমস্ত দেবী মূর্তি পুজো হয়।

তবে দেব পুজোয় কোন বাধা নেই। তাই নবান্ন উৎসবে দেব সেনাপতি কার্তিক পুজোয় মাতেন তারাপীঠের মানুষ। কার্তিক পুজো তাদের কাছে প্রধান উৎসব। পুজো শুরু হয় তেইশে নভেম্বর। শুক্রবার কোভিড বিধি মেনে  হবে  নিরঞ্জন।
  পাঁচটি পুজো কমিটি তারাপীঠে আছে।  অন‍্যান‍্যবার অনুষ্ঠানে পুজো উদ্যোক্তারা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে। হয় ছৌ নাচ, এছাড়াও স্থানীয় মেয়েরা নৃত্য পরিবেশন করে। এবার কোভিড বিধিতে সেটা হবে না। বাজবে না ডিজে। হবে না শোভাযাত্রা। দেব মূর্তি নিরঞ্জনে থাকছে কোভিড বিধি নিষেধ।