পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজনীতিতে এসে ভোটে জিতে  তিনি  বিধায়ক হন, তারপর  বিহারের স্বাস্থ্যমন্ত্রী। আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  লালু প্রসাদ যাদব  এবং বিহারের  প্রাক্তন  মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বড় ছেলে তেজপ্রতাপ যাদব এবার  নতুন  ভূমিকায়। বাবা লালু প্রসাদ  এবং  মা রাবড়ি দেবীর  নাম দিয়ে ধূপ ব্যবসা শুরু  করলেন  তেজপ্রতাপ। ধূপ কোম্পানির নাম ‘এলআর রাধাকৃষ্ণ’। এল— লালুপ্রসাদ, আর— রাবড়ী।

বাবা-মায়ের নামে খোলা তেজপ্রতাপের ধূপ তৈরির কারখানাটির জন্য জায়গা বাছা হয়েছে লালুর খাটালে আরজেডি প্রতিষ্ঠাতা যেখানে গরুদের দেখাশোনা করতেন।

লালুপুত্রের সংবাদমাধ্যমকে জানিয়েছেন  ‘‘নিয়মিত ভাবে ভগবানের পুজো করি। আর তখন চাই সুন্দর গন্ধের ধূপকাঠি। দিল্লির এক বন্ধুর ধূপকাঠির কারখানা রয়েছে। তা দেখেই মনে হল, ধূপকাঠি তৈরি করলে কেমন হয়!

’’ দাম প্রতি প্যাকেট ৯০ থেকে হাজার টাকা।

যদিও রাজনৈতিক ওয়াকিফহাল মহলের মতে  এটা হল মন্দির রাজনীতি। তবে এই সব কুৎসায় কান দিতে  রাজি নন লালু পুত্র। ঈশ্বরের  প্রতি  অকুণ্ঠ  ভালোবাসা  থেকেই তাঁর  এই পদক্ষেপ বলে তিনি  দাবি  করেছেন।

বিয়ের পাঁচ মাস পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করার সময়ে তেজপ্রতাপের স্ত্রী ঐশ্বর্য অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী মাদকাসক্ত। রাধা, কৃষ্ণ, শিব সেজে থাকেন। ধূপ কোম্পানির নামে অবশ্য এ বারও ফুটে উঠেছে রাধাকৃষ্ণের প্রতি তাঁর ভালবাসা।