পুবের কলম ওয়েবডেস্কঃ চিকেন তো আমরা সকলেই ঘরে কমবেশি বানিয়ে খাই, এবার হাল্কা শীতের মরসুমে বানিয়ে ফেলুন হরিয়ালি চিকেন। খুব অল্প উপকরণে এই চিকেনের পদে মুখে হাসি ফুটবে পরিজনদের
আরও পড়ুন:
উপকরণ:
চিকেন টুকরো করে রাখা
পেঁয়াজ কুচি করে রাখা
রসুন বাটা
আদা বাটা
ধনেপাতা বাটা
ধনেপাতা কুচি
পুদিনাপাতা বাটা ক্যাপসিকাম বাটা
কাঁচা লঙ্কা বাটা
টক দই
নুন, চিনি স্বাদমতো
গোলমরিচ গুঁড়ো
চিরে রাখা কাঁচা লঙ্কা
সাদা তেল
তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ
আরও পড়ুন:
প্রণালী: তেল বাদে সমস্ত উপকরণকে ভাল করে মাখিয়ে নিতে হবে। অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে।
এরপর একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিশ্রণটি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে সামান্য উষ্ণ গরম জল দিতে হবে। ঢাকা খুলে ওপরে ধনেপাতা কুচি এবং চিরে রাখা কাঁচালঙ্কা দিয়ে গরম গরম পরিবেশন করুন ‘হরিয়ালি চিকেন’।