পুবের কলম, ওয়েবডেস্ক: গতকালই মেঘালয় ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয়বার মেঘালয় রাজ্যে মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন কনরাড সাংমা। পাশাপাশি নাগাল্যান্ডে শপথ নিলেন ৭২ বছরের নেফিউ রিও। দুটি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী শপথ নিলেন মানিক সাহা।
উপস্থিত থাকলেন নরেন্দ্র মোদি। দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডাঃ মানিক সাহা। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করলেন ।আরও পড়ুন:
আগরতলার বিবেকানন্দ ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দিতে গতকালই ত্রিপুরায় পৌঁছে যান মোদি ও অমিত শাহ।
তবে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে বাম-কংগ্রেস জোট।আরও পড়ুন:
২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ফের একবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। তবে নির্বাচনের আগে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ ঠিক না করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি। আর মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দ্বিতীয় পর্বের যাত্রার সূচনা হল চিকিৎসক মানিক সাহার। মানিক সাহা ছাড়া অন্যান্য বিজেপি বিধায়করাও এদিন শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন:
আরও পড়ুন: