পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। বিগত কয়েক মাস ধরেই সন্ত্রাসবাদীদের গুলিতে ক্রমশই অশান্ত হয়ে উঠছে জম্মু-কাশ্মীর। পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন বাংলার শ্রমিক। কাজের তিনি কাশ্মীরে কর্মরত ছিলেন। তিনি দিঘলগাঁওয়ের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার সকালে পুলওয়ামার উগেরগুন্দ এলাকায় জঙ্গিরা গুলি চালায়। গুলি লাগে মনিরুলের শরীরে।  তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা। জখম শ্রমিককে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

 ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।  চলছে তল্লাশি অভিযান। জঙ্গিদের খোঁজে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। এ নিয়ে গত কয়েকদিনে জঙ্গিদের গুলিতে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিত ও পরিযায়ী শ্রমিক আহত ও নিহত হয়েছেন বলে খবর।

জম্মু ও কাশ্মীর পুলিশ বৃহস্পতিবার  সেনাবাহিনীর সঙ্গে মিলে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জইশ-ই-মহম্মদের (জেইএম) একটি জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে এবং অপরাধমূলক উপাদান এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অবন্তীপোরার পুলিশ সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) এর সঙ্গে সৈয়দাবাদ পাস্তুনা ত্রালের বনাঞ্চলে একটি জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।