পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের সঙ্গে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে আমেরিকা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিয়োবার্তায় দেশবাসীকে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ তিনি রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে যোগ দিবসের এক অনুষ্ঠানে অংশ নেন।
আমেরিকা থেকে ভিডিয়োবার্তায় মোদি বলেন, ২০১৪ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিবস উদযাপনের প্রস্তাব রাখা হয়, সেসময় রেকর্ড সংখ্যক দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছিল। সেইসময় থেকেই যোগ দিবসের মাধ্যমে যোগ একটি বিশ্বব্যাপী আন্দোলনের রূপ পেয়েছে, বিশ্বব্যাপী এক আবেগ তৈরি করেছে। ভারতের আহ্বানে বিশ্বের ১৮০-র বেশি দেশের একত্রিত হওয়া এক ঐতিহাসিক এবং অভূতপূর্ব ঘটনা।
তিনি আরও বলেন, প্রতি বছর যোগ দিবসে ভারতের কোনও না কোনও অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগায় অংশগ্রহণ করি। কিন্তু এ বছর বিভিন্ন দায়িত্বের কারণে আমেরিকায় রয়েছি, যে কারণে ভিডিয়োবার্তার মাধ্যমে সংযোগ তৈরি করতে হচ্ছে।আরও পড়ুন:
তিনি জানান, এ বছরের যোগ দিবসের অনুষ্ঠানকে ‘ওশিয়ান রিংগ অফ যোগা’ আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই ধারণাটি যোগের ধারণা এবং সমুদ্রের বিস্তৃতি মধ্যে আন্তঃসম্পর্কের উপর ভিত্তি করে। সেনা জওয়ানরা আমাদের জলের উৎস দিয়ে একটি যোগ ভারতমালা এবং যোগ সাগরমালা তৈরি করেছে। এমন স্বতঃস্ফূর্তভাবে যোগের এই অনন্য উদযাপনে দেশ ও বিশ্বের কোটি কোটি মানুষের সংপৃক্ততা যোগের প্রসার এবং খ্যাতির মাহাত্ম্যকে তুলে ধরে।
আরও পড়ুন:
পিএম মোদি জানান, ‘আমাদের যোগ সম্পর্কে পুস্তকে বলা হয়েছে ব্যায়াম আমাদের স্বাস্থ্য, আয়ু এবং শক্তি দান করে। কত মানুষই গত বছর থেকে যোগের সঙ্গে নিয়মিত ভাবে যুক্ত রয়েছেন, তারা যোগের শক্তি অনুভব করেছেন। বিগত বছরগুলি স্বচ্ছ ভারত অভিযানের সংকল্প থেকে স্টার্ট আপের মতো অভিযান, আত্মনির্ভর ভারত থেকে সাংস্কৃতিক ভারতের পুননির্মাণ পর্যন্ত দেশ এবং দেশের যুবক-যুবতীদের মধ্যে অসাধারণ উৎসাহ দেখা গেছে, এই কর্মযজ্ঞে যুব শক্তির বড় অবদান রয়েছে।
আরও পড়ুন:
আজ দেশ বদলেছে বলেই মানুষ এবং মানুষের জীবনও বদলে গেছে। ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সংস্কৃতি বা সামাজিক কাঠামো, ভারতের আধ্যাত্মিকতা বা আদর্শ, ভারতের দর্শন বা দৃষ্টিভঙ্গি আমরা সর্বদাই লালনপালন করেছি, যা আমাদের একত্রিত করে, গ্রহণ করে এবং ঐতিহ্যের লালন পালন করেছে। তিনি বলেন, আমরা নতুন ধারণাকে স্বাগত জানিয়েছি, তাদের রক্ষা করেছি।
আমরা বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছি, উদযাপন করেছি।আরও পড়ুন:
যোগ ব্যায়াম এই ধরনের প্রতিটি অনুভূতিকে শক্তিশালী করে তোলে। তিনি আরও বলেন, যোগের মাধ্যমে আমাদের অচলাবস্থা ও প্রতিবন্ধকতা দূর করতে হবে। আমাদের এক শ্রেষ্ঠ ভারতের চেতনাকে বিশ্বের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে। যোগের মাধ্যমে আমরা নিঃস্বার্থ কর্ম জানতে পারি। আমরা কর্ম থেকে কর্মযোগে যাত্রার সিদ্ধান্ত নিই। তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে যোগব্যায়ামের মাধ্যমে আমরা স্বাস্থ্যের উন্নতি করব, এবং সংকল্পগুলিকে আত্মস্থ করব।
আরও পড়ুন: