পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বলিউড অভিনেতাকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। সোমবার বলি অভিনেতা-পরিচালক কামাল আর খানকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কথা জানিয়েছেন খোদ অভিনেতা। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, 'যদি মরে যাই তাহলে জানবেন আমি খুন হয়েছি'।
এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করেছেন আর খান।আরও পড়ুন:
আরও পড়ুন:
সোমবার মুম্বই বিমানবন্দর থেকে দুবাই যাচ্ছিলেন তিনি। সেইসময় তাঁকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের একটি মামলার কারণে কামালকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
গ্রেফতারের পরই এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, 'গত ১ বছর মুম্বই থাকার পরও নিয়মিত আদালতে হাজিরা দিই। আজ দুবাই যাচ্ছিলাম। মুম্বই বিমানবন্দরে আমাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বলছে ২০১৬ সালের একটি মামলায় আমি ফেরার।' উল্লেখ্য, ২০২২ সালেও দুবার গ্রেফতার হন কামাল আর খান।