পুবের কলম প্রতিবেদক: দিন কয়েক আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার সমস্ত তৃণমূল কর্মীদের ভুয়ো ভোটার রুখতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়ে ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কাজে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান পুবের কলমকে জানান, ভোটার লিস্টের কাজ চলছে। সরকারি আধিকারিকদের সঙ্গে কর্মীদের ভোটার লিস্টের কাজ করতে হবে। এব্যাপারে কর্মীদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এখন সবার আগে লক্ষ্য ভোটার লিস্টকে গুরুত্ব দিয়ে কাজ করা। ইতিমধ্যে প্রতি বুথে বুথে নতুন ভোটার লিস্ট দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভোটারের নামের সঙ্গে এপিক নম্বরের গরমিলের যে তথ্য জনসমক্ষে তুলে ধরে ছিলেন তা নিয়েও মুর্শিদাবাদ জেলাজুড়ে কাজ শুরু হয়েছে। পবিত্র রমযান মাস শুরু হয়েছে। এটি জনসংযোগের অন্যতম সময় বুথে এবং পঞ্চায়েত, ব্লক এবং জেলাস্তরে ইফতার মজলিসের আয়োজন করা হবে। আবুতাহের খান বলেন, খুব শীঘ্রই রদবদলের সম্ভবনা বুথ কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি পুনর্গঠন করা হবে। তবে দেখতে হবে গত লোকসভা নির্বাচনে কারা কাজ করেছে এবং কারা কাজ করেনি দলের হয়ে। দেখতে হবে যাঁরা দলের সক্রিয় কর্মী তাঁদের সামনে আনতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্ত কর্মীদের দিয়ে ভোট করা হবে। গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে অনেক কর্মী রয়েছে যাঁরা দলের হয়ে সক্রিয় কাজ কর্ম করেনি। তাঁদের এবার কোনও দায়িত্ব দেওয়া হবেনা। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলাকি বিরোধী শুন্য হবে? আবু তাহের খান বলেন, আমাদের লক্ষ এটাই তবে জেলায় কিছু বিধায়ক রয়েছে যাঁরা নিস্ক্রীয় তাঁদের যদি দল টিকিট দেয় তাহলে বিরোধী শুন্য করতে পারবো না। প্রার্থী করতে হবে যোগ্য ব্যক্তিকে যাঁরা মানুষের হয়ে কাজ করেন। উদাহরণ স্বরুপ তিনি বলেন, সাগরদিঘী উপনির্বাচনে সর্বশক্তিদিয়েও আমরা পারিনি। প্রার্থীকে মেনে নেয়নি মানুষ। তাই আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী পছ¨ করতে হবে তব কিছু বিবেচনা করে। তবে আমরা মুর্শিদাবাদ জেলাকে বিরোধী শুন্য করতে পারবো।আরও খবর
জীবিত ভোটারকে ‘মৃত’ দেখিয়ে নাম কাটার অভিযোগ, বাদুড়িয়ার BDO অফিসে তীব্র বিক্ষোভ
হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা
বাংলার বাড়ি প্রকল্পে মুর্শিদাবাদে বড় সাফল্য, ৯৩০.৭৭ কোটি টাকা কাজ শেষের পথে, শীঘ্রই দেয়া হবে ৬৬০ কোটি
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় চালু হলো সরাসরি হেল্পলাইন নম্বর
‘প্রথমে আধার কার্ড দেখতে চায়, তারপর…’ ওড়িশায় খুন মুর্শিদাবাদের জুয়েল, সহকর্মীর ভয়াবহ বর্ণনা
‘প্রথমে আধার কার্ড দেখতে চায়, তারপর…’ ওড়িশায় খুন মুর্শিদাবাদের জুয়েল, সহকর্মীর ভয়াবহ বর্ণনা
ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল
ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল
ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৫৫ লাখের বেশি নাম: তথ্য কমিশনের
ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৫৫ লাখের বেশি নাম: তথ্য কমিশনের
বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের
বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে তাড়ানো, মুর্শিদাবাদের বাড়ি ফিরেই হৃদরোগে মৃত্যু বাংলার শ্রমিক সন্তোষ দাসের
Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের
Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর