পুবের কলম ওয়েবডেস্কঃ মাদ্রাসা শিক্ষাকে ‘আধুনিক’ করে তুলতে চেষ্টার কোনও কসুর করছে না উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। অসমের বিজেপি সরকার যেখানে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, সেখানে ইউপি মাদ্রাসাগুলিকে আধুনিক করে তুলতে উঠেপড়ে লেগেছে। তবে সেটা মাদ্রাসা শিক্ষা ও পড়ুয়াদের পক্ষে কতটা স্বাস্থ্যকর, তা সময়ই বলবে। উত্তরপ্রদেশ সরকার এবার নয়া এক পরিকল্পনা হাতে নিয়েছে।
মাদ্রাসার শিক্ষক হিসাবে সরকার এবার থেকে শুধু টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট উত্তীর্ণদেরকেই নিয়োগ করা হবে। এর ফলে মাদ্রাসাগুলিতে শিক্ষার মান বাড়বে। গুণসম্পন্ন শিক্ষকের সংখ্যাও বাড়বে বলে মনে করছে রাজ্য সরকার। যোগী আদিত্যনাথ সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে এখানে আধুনিক বিজ্ঞান শিক্ষার উপর জোর দিচ্ছে। পাঠক্রমে ৮০ শতাংশ আধুনিক শিক্ষা ও ২০ শতাংশ ইসলামি দ্বীনি শিক্ষা থাকছে। হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক, সমাজ বিজ্ঞানের উপর বেশি জোর দেওয়া হবে। এই প্রেক্ষিতে এবার শিক্ষক নিয়োগ নীতিতে সংশোধনী আনছে সরকার। নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। সে ক্ষেত্রে ‘টেট’ পাশ করেছেন এমন প্রার্থীরাই মাদ্রাসার শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এর আগে বিএড উত্তীর্ণ প্রার্থীরা মাদ্রাসার শিক্ষক হতে পারতেন। এবার বিএডের পাশাপাশি উত্তীর্ণ হতে হবে টেট পরীক্ষাতেও। অনেক ক্ষেত্রে মাদ্রাসার পড়ুয়ারাই পরবর্তীতে বিএড করে শিক্ষক হিসেবে যোগ দিতেন। এবার তা হবে না। মাদ্রাসা-উত্তীর্ণদের এতে চাকরি পাওয়া কঠিন হল বলে মনে করছে ওয়াকিফহাল মহল। সে ক্ষেত্রে মাদ্রাসার বাইরে সাধারণ স্কুলে পড়া প্রার্থীরা টেট পাশ করে মাদ্রাসায় শিক্ষকতার বেশি বেশি সুযোগ পাবে।শুধুমাত্র ‘টেট’ উত্তীর্ণরাই হতে পারবে মাদ্রাসার শিক্ষকঃ উত্তরপ্রদেশ সরকার
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ জুলাই ২০২২, ১৩:৫৪
আরও খবর
উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক
২০২৬-এর মাদ্রাসা পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি
মাদ্রাসা পাঠ্যসূচিতে অপারেশন সিঁদুর
এক নজরে দেখে নিন ফাজিলের ফল
যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে SSC ভবনের সামনে বিক্ষোভ
যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে SSC ভবনের সামনে বিক্ষোভ
রাজ্যের মাদ্রাসায় চালু হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতাও প্রায় দ্বিগুণ
রাজ্যের মাদ্রাসায় চালু হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতাও প্রায় দ্বিগুণ
টেটে পুনরায় ৩৯ জন কে নিয়ে মেধা তালিকা প্রকাশের নির্দেশ
টেটে পুনরায় ৩৯ জন কে নিয়ে মেধা তালিকা প্রকাশের নির্দেশ
শিক্ষকদের বেতন বন্ধ করায় ইস্টার্ন কোলফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের
শিক্ষকদের বেতন বন্ধ করায় ইস্টার্ন কোলফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর