দেবশ্রী মজুমদার, রামপুরহাট: 'জাল সার্টিফিকেট ধারী বড়বাবুর অপসারণ চাই'- এরকম পোস্টারে ছয়লাপ রামপুরহাট মহকুমা প্রশাসনিক ভবন ও পুরসভা এলাকা। তবে কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে জানা যায় নি। পোস্টারের নিচে 'নাগরিকবৃন্দ' লেখা রয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এব্যাপারে পুরসভার প্রশাসক আব্বাস হোসেনকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি কিছু বলতে চান নি। তবে পরে বলেন, বৃহস্পতিবার সকালে যখন আসি, তখন দেখি পুরসভায় পোস্টার পড়েছে। শুনলাম এসডিও অফিসেও পোস্টার পড়েছে। বড়বাবু রামুদা নাকি জাল সার্টিফিকেট নিয়ে পুরসভায় বড়োবাবু হয়েছেন।
এর আগেও একজন বড়বাবুর বিরুদ্ধে পুরসভাই আর টি আই করেছে। আমি তো একা নই। প্রশাসক মণ্ডলীতে টিঙ্কু ভকত আছেন, সুব্রত মাহারা আছেন। আমি আছি। সর্বপরি মাথার উপর আশীষ বন্দ্যোপাধ্যায় আছেন। এব্যাপারে আলোচনা চলছে।আরও পড়ুন:
জানা গেছে, বাম আমলে পুরসভায় চাকরি পান রামেশ্বর রায়। তারপর অভিজ্ঞতার ভিত্তিতে পুরসভার বড়বাবু হন তিনি। এব্যাপারে রামেশ্বরবাবু জানান, বাড়ির চেয়ারে তো বসেন নি। যা হয়েছে সিনিয়ারিটির ভিত্তিতে হয়েছে।