পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে বিগত দু'দিন ধরে বাস ডিপো থেকে বেরোয়নি সরকারি বাস। বাড়ছে জ্বালানি তেলের সংকট। একে একে বন্ধ হচ্ছে বাস চলাচল। বিগত দু'দিন ধরে বেশিরভাগ সরকারি বাস গুলোকে রাস্তায় নামতেই দেখা যায়নি। ফলস্বরূপ হয়রানি শিকার হতে হয়েছে নিত্যযাত্রীদের। এমনকি বাস ডিপোতে গিয়ে ফিরে আসতে হয়েছে অনেক কেই এমনটাই অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
এমনকি বেরায়নি কর্পোরেশন বা সিটিসির কোনও বাসই। টালিগঞ্জ , রাজাবাজার থেকে শুরু করে পার্ক সার্কাস সব ডিপোরই একই অবস্থা। রিজার্ভ বাস (যেগুলি হাইকোর্ট ও হাসপাতালে চলে), এইগুলি ছাড়া সেই ভাবে আর কোনও সরকারি বাস চলছেনা বলেই নিত্যযাত্রীদের অভিযোগ। কিন্তু প্রশ্ন একটাই কেনও চলেনি ওই দু'দিন বাস?
আরও পড়ুন:
সূত্রের খবর,মূলত তেল সংকটের জেরেই এই সমস্যা হয়েছিল। মঙ্গলবার রাতে ডিপোয় তেল আসার পর থেকে ডিপো থেকে বাস চলাচল শুরু হয়েছে।
তবে পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি।আরও পড়ুন:
সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এক নিত্যযাত্রী জানিয়েছেন, বাস ধরতে এসেছিলাম, প্রথমে দেখি বাস নেই। কাউকে জিজ্ঞসা করলে ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছে। কখনও বলছে পেয়ে যাবে, একটু "ওয়েট" করও, আবার কখনও বলছে বাস পাবে না। ঘটকপুকুরের বাস নেই। উল্টোডাঙার বাস নেই।
কেন যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।অফিসের দেরি হচ্ছে আরও কত কি!আরও পড়ুন:
ডিপোর এক আধিকারিক সূত্রে খবর, ডিপোতে তেল ছিলোনা। তেল সংকটের জেরে এমনটি হয়েছে। তবে মঙ্গলবার ডিপোতে তেল এসেছে। ফের বাস পরিষেবা চালু হবে.