পুবের কলম ওয়েবডেস্কঃ পুতিনের ক্যানসার হয়েছে! আর তিনি এই অবস্থায় দেশ চালাতে পারবেন না। তাই বেছে নেওয়া হবে এক অন্তর্বর্তী প্রেসিডেন্টকে। এই খবর ছেয়ে গিয়েছে পশ্চিমা মিডিয়ায়। বলা হচ্ছে, প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পুতিন সাময়িকভাবে অন্য একজনের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
এই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। এ নিয়ে সংবাদ প্রকাশ করছে বিশ্বের বহু গণমাধ্যম। বলা হচ্ছে, পুতিন তাঁর ক্যানসারের চিকিৎসা করাতে দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নিউ ইয়র্ক পোস্টের ওই প্রতিবেদন মূলত রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলকে উদ্ধৃত করে তৈরি হয়েছে। তাতে বলা হয়, কথা উঠেছে পুতিন কয়েক দিন আগে পেত্রুশেভের সঙ্গে দুই ঘণ্টা একান্তে কথা বলেছেন। ওই টেলিগ্রাম চ্যানেলটি পরিচালনা করেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রাক্তন এক লেফটেন্যান্ট। ওই চ্যানেলের এক পোস্টে দাবি করা হয়, পুতিনকে তাঁর চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই এ কাজ শেষ করা হবে। ফলে পেত্রুশেভের কাছে তিনি দুই থেকে তিনদিনের জন্য ক্ষমতা হস্তান্তর করতে পারেন। তবে আমেরিকার একজন কর্মকর্তা জানান, তাঁরা গণমাধ্যমের খবরের সত্যতা যাচাই করতে পারেননি। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, তাঁরা এমন কিছু পাননি, যা পুতিনকে নিয়ে নিউ ইয়র্ক পোস্টের এ খবরকে সমর্থন করে। তবে এই খবরে বেশ হইচই পড়েছে।পুতিনের ক্যানসার! রাশিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট কে?
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ মে ২০২২, ০৯:০২
আরও খবর
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
জনতার আগুন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নেতাদের বাড়িতে, একের পর এক সাংসদ, মন্ত্রীর পদত্যাগ, বাংলাদেশের মতো সরকার পতনের পথে নেপাল
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর