পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত নোবেলজয়ী পরিবেশবিদ রাজেন্দ্র কুমার পাচৌরির দায়ের করা মানহানির মামলায় আদালতে হলফনামা দিয়ে ক্ষমা চাইলেন রিপাবলিক টিভির ম্যানেজিং ডায়রেক্টর ও প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। হলফনামায় আরও বলা হয়েছে যে, 'গোস্বামী দেশের একজন সম্মানিত নাগরিক, যিনি আইন মেনে চলেন এবং সমস্ত আদালতকে সম্মান করেন। আদালতের আদেশের অবমাননা করার অভিপ্রায় তাঁর নেই'।
আরও পড়ুন:
রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী প্রয়াত পরিবেশবিদ এবং প্রাক্তন দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (টিইআরআই) প্রধান আরকে দ্বারা দায়ের করা একটি অবমাননার মামলায় দিল্লি হাইকোর্টের সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চেয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে টাইমস নাউ-এর প্রধান সম্পাদক থাকাকালীন আদালতের নির্দেশ অবমাননা করে নোবেলজয়ী পরিবেশবিদ রাজেন্দ্র কুমার পাচৌরির বিরুদ্ধে যৌন হেনস্থা সংক্রান্ত একটি খবর পরিবেশন করেছিলেন অর্ণব গোস্বামী। এর প্রেক্ষিতে সেই সময়ে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন আর কে পাচৌরি।আরও পড়ুন:
দিল্লি হাইকোর্টে ১৭ এপ্রিল সেই মামলার শুনানিতে হাজির হয়ে তাঁর মক্কেল অর্ণব গোস্বামী ওই সংক্রান্ত বিষয়ে নিঃশর্ত ক্ষমা চাইবেন বলে জানান তাঁর আইনজীবী মালবিকা দ্বিবেদী। এক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে তিনি আদালতের কাছে তাঁর মক্কেলের সই করা হলফনামা জমা করবেন বলেও জানান।
এরপরই আদালত সেটা জমার পর এই মামলার বিষয়ে নির্দেশ দেবে বলে জানায়।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২০ সালে প্রয়াত হওয়া হন বিখ্যাত পরিবেশবিদ রাজেন্দ্র কুমার পাচৌরি। ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে মিথ্যা যৌন হেনস্থা খবর প্রকাশ্যে আনার অভিযোগে অর্ণব গোস্বামী, দ্য ইকনমিক টাইমস, রাঘব ওরি ও এনটিভির প্রণয় রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পাচৌরি। আগেই ইকনমিক টাইমস ও রাঘব ওরির পক্ষ থেকে তাঁদের আইনজীবী আদালতের কাছে এই বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে হলফনামা দাখিল করেছেন। অন্যদিকে প্রণয় রায়ের আইনজীবী তাঁর মক্কেলের জবাব জানানোর জন্য কিছুটা সময় প্রার্থনা করেন।