পুবের কলম, ওয়েবডেস্কঃ নন্দীগ্রাম দিবসে কৃষকদের ট্যুইট করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালের ১৪ মার্চ। আজ সেই ঐতিহাসিক দিন। আজকের এই দিনে বাম জমানায় পূর্ব মেদিনীপুরের এক অখ্যাত গ্রাম উঠে এসেছিল গোটা বিশ্বের নজরে।

আর ২০০৭ সালের নন্দীগ্রামের সামান্য এক কৃষক আন্দোলন ঘটিয়ে দিয়েছিল বাংলার সরকারের পরিবর্তন। ২০০৭ সালের ১৪ মার্চ কমপক্ষে তিন হাজার সশস্ত্র পুলিশ ও সিপিএম-এর ক্যাডারবাহিনী এক সম্মিলিত অভিযান চালায় নন্দীগ্রামে। এই সংঘাতে প্রাণ হারান চোদ্দোজন গ্রামবাসী।