পুবের কলম ওয়েবডেস্ক: ইউরোপের দুই দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা করল রাশিয়া। ইউক্রেনের মিত্র এই দুই দেশ জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়াত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম বুধবার থেকে তাদের গ্যাস সরবরাহ বন্ধের কথা জানিয়ে দিয়েছে। পোল্যান্ড ও বুলগেরিয়া তাদের দেশে রুশ গ্যাস সরবরাহ বন্ধের কথা জানালেও মস্কোর তরফে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। পোল্যান্ডের রাষ্ট্রায়াত্ত গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে মস্কো।
বুলগেরিয়ার জ্বালানিমন্ত্রক জানিয়েছে, তাদেরও একই কথা জানিয়ে দিয়েছে গ্যাজপ্রম। সম্প্রতি ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে রুশ জ্বালানি নিতে হলে ডলারের বদলে রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা আরোপের ঘোষণা করে মস্কো। অন্যথায় তাদের গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দেওয়া হয়। তবে মস্কোর ওই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানায় পোল্যান্ড ও বুলগেরিয়া। এরপরই উভয় দেশে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় গ্যাজপ্রম। গ্যাস আমদানিতে পোল্যান্ড রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের ওপর নির্ভরশীল। তবে সরবরাহ স্থগিত হলেও আপাতত সেটি দেশটির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে না। কারণ হিসেবে পোলিশ কোম্পানি পিজিএনআইজি বলছে, তাদের ভূগর্ভস্থ রিজার্ভে বিপুল পরিমাণ গ্যাস সংরক্ষিত রয়েছে। আর সামনে গ্রীষ্ম আসছে, ফলে চাহিদা কম। পোল্যান্ডও বিকল্প ব্যবস্থা থাকার কথা জানিয়েছে।পোল্যান্ড-বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২২, ১৪:৪৯
আরও খবর
শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ধ্বংসের পরিকল্পনা নাসার!
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ধ্বংসের পরিকল্পনা নাসার!
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর