পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি হঠাতে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলি। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে বাড়িতে একসঙ্গে বসেছিল বিরোধী দলগুলি। সেখানে সবাই বিজেপি সমূলে উৎখাত করতে সহমত পোষণ করেন। এবার সেই সিদ্ধান্ত মতোই আগামী ১৩/১৪ জুলাই ফের একত্রিত হচ্ছে বিরোধীদলগুলি।
বেঙ্গালুরুতে এই বৈঠক হবে বলে জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।আরও পড়ুন:
উল্লেখ্য, ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাড়িতে এই মেগা বৈঠক বসে। ২০২৪-এ বিজেপিকে হারানোর অঙ্গীকারই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।
আরও পড়ুন:
তৃণমূল, কংগ্রেস, আপ-স ১৫ টি বিরোধী দল উপস্থিত ছিলেন।
সদর্থক এবং খোলামেলা পরিবেশেই আলোচনা নিজেদের মধ্যে নির্বাচনের ঘুঁটি সাজাতে নিজেদের মতপ্রকাশ করেন তারা।আরও পড়ুন:
বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রস্তাব দেন, নিজেদের মধ্যে সামান্য যে মাতানৈক্য রয়েছে তা দূর করতে ফের একবার বৈঠকে বসুক বিরোধী দলগুলি। কংগ্রেস শাসিত রাজ্য শিমলায় ওই বৈঠকের আয়োজন করবে কংগ্রেস। দেরি না করে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই হোক বৈঠক। তাঁর কথায় সম্মতি দেন বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের নেতারা। বৈঠকে উপস্থিত সকলেই বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে সহমত পোষণ করেন।
আরও পড়ুন:
আরও পড়ুন: