পুবের কলম প্রতিবেদক : বেইরুট অভিবাসন-প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা লিবিয়ার উপকূলবর্তী সাগরে উল্টে গেছে। এতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বা মার গেছেন বলে অনুমান করা হচ্ছে। জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থা শনিবার এমন তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায় যে লিবিয়ার পশ্চিমাঞ্চলের সাবরাথা শহরের অদূরে নৌকাডুবির ঘটনাটি ঘটে। শহরটি মূলত আফ্রিকার অভিবাসন-প্রত্যাশীদের ভূমধ্যসাগর পাড়ি দেয়ার বিপজ্জনক যাত্রা শুরুর একটি মূখ্য স্থান।
আরও পড়ুন:
আইওএম জানিয়েছে যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকা আরো ২৯ জনও মারা গেছেন বলে ধরে নেয়া হয়েছে। কাঠের তৈরি নৌকাটির উল্টে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। ইউরোপে উন্নততর জীবনের আশায় উত্তর আফ্রিকা থেকে যাত্রা করা অভিবাসন-প্রত্যাশীদের সর্বসাম্প্রতিক মর্মান্তিক ঘটনা এটি। আইওএম এর তথ্যমতে, শুধুমাত্র গত সপ্তাহেই লিবিয়ার উপকূলে অন্তত ৫৩ জন অভিবাসন প্রত্যাশীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে বা মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে।