পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির আদালত থেকে স্বস্তি পেলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব। শনিবার আদালত তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে। গত ২৪ ফেব্রুয়ারি ভারত মণ্ডপম থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
শনিবার উদয়ভানুর জামিনের সপক্ষে সওয়াল করেন তাঁর আইনজীবী সুলেউমান মহম্মদ খান। অন্যদিকে, দিল্লির ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা তাঁকে আরও কয়েকদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন। তবে শুনানির সময় পুলিশের পক্ষ থেকে জোরালো কোনো যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তদন্তকারী দল দাবি করে, উদয়ভানুকে আরও জেরার প্রয়োজন রয়েছে। যদিও পুনরায় হেফাজতে নেওয়ার কোনো উপযুক্ত কারণ না পাওয়ায় বিচারক জামিনের পক্ষে রায় দেন।