পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে শিলিগুড়ির আইজির গাড়ি। শুক্রবার শিলিগুড়ি থেকে ডামডিমে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় গাড়িতে ছিলেন আইজি দেবেন্দ্রপ্রতাপ সিং। গাড়িটি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল।
অপর দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আইজির গাড়ির চালক। ক্ষতি হয়েছে গাড়ির।আরও পড়ুন:
আইজিকে তড়িঘড়ি শিলিগুড়ির একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার মাথা, হাতে, পায়ে চোট লেগেছে।আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে খবর, আইজির অবস্থা স্থিতিশীল হলেও তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।