পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ১৯ এপ্রিল, প্রথম দফার ভোটগ্রহণ চলছে কড়া নিরাপত্তার মধ্যে। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হবে আজ। ভোট দেবেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী প্রথমবার ভোট দেবেন। সন্ধে ৬টা অবধি ভোট গ্রহণ চলবে।
২০২৪ সালের সাধারণ নির্বাচন সাতটি ধাপে মোট ৯৬ কোটি ৯০ লাখ ভোটার ভোট দেবেন। ভোটারের এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ ভাগেরও বেশি।আরও পড়ুন:
প্রথম দফার ভোট চলছে তামিলনাড়ুতে। ভোট দিলেন অভিনেতা রজনীকান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন৷ ভোট দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।