পুবের কলম ওয়েব ডেস্ক: ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে (আইএইএ) পাস হওয়া ইরান-বিরোধী প্রস্তাবের যথাযথ জবাব দিল তেহরান। ইরানের পরমাণুকেন্দ্রে নজরদারির জন্য আণবিক সংস্থার যে ২৭টি ক্যামেরা লাগানো ছিল, সেগুলি খুলে দিয়েছে ইরান। ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুসারে ওই নজরদারি ক্যামেরা লাগানো হয়েছিল। ওই চুক্তি অনুসারে পরমাণু অস্ত্র কর্মসূচি কমিয়ে আনতে রাজি হয়েছিল ইরান। তবে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন।
তারপর চুক্তি নিয়ে দেখা দেয় সংশয়। প্রেসিডেন্ট পদে বাইডেন আসার পর এই চুক্তিটি নবায়নের চেষ্টা শুরু হয়। ইতিমধ্যে ভিয়েনায় কয়েক দফায় পরমাণু আলোচনা হয়েছে। তবে এখন এই আলোচনা ও বৈঠকের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে। আইএইএ-র আশঙ্কা, ইরান পরমাণু বোমা তৈরির কাছাকাছি পৌঁছে যেতে পারে। আর এখন ইরান তার পরমাণু কেন্দ্রগুলি থেকে ক্যামেরা খুলে নেওয়ায় আর কোনও তথ্যই পাচ্ছে না আইএইএ। বুধবার আইএইএ-তে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকা একটি নিন্দা প্রস্তাব তোলে। ৩০টি দেশ এতে সমর্থন করে। শুধু রাশিয়া ও চিন এর বিরোধিতা করেছে। ইরান বলেছে, এই প্রস্তাব চটজলদি নেওয়া এবং ভারসাম্যহীন। আইএইএ-র প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ‘ক্যামেরা সরিয়ে দেওয়া মানে ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারিতে ধাক্কা। তার মানে স্বচ্ছতা কমবে, সন্দেহ দেখা দেবে, বাড়বে অনিশ্চয়তা।’ গ্রসি বলেছেন, ‘আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি। যদি ইরান ওই ক্যামেরা আর না লাগায়, তাহলে তা হবে ২০১৫-র চুক্তিতে বিশাল ধাক্কা।’ এ দিকে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন– ইরানের উচিত আইএইএ-র সঙ্গে সহযোগিতা করা।আণবিক সংস্থাকে কঠোর জবাব...
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ জুন ২০২২, ১৫:৩৩
আরও খবর
ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান
মুসলিম দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক: খামেনি
মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি, শহরজুড়ে কড়া নিরাপত্তা
ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
‘শত্রুদের হাত কেটে দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র; আবার ভুল করলে আরও কঠোর প্রতিশোধ’, হুঁশিয়ারি ইরানের সেনা প্রধানের
‘শত্রুদের হাত কেটে দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র; আবার ভুল করলে আরও কঠোর প্রতিশোধ’, হুঁশিয়ারি ইরানের সেনা প্রধানের
ইউরেনিয়াম মজুতের কোনো প্রমাণ নেই, তবু ফের ইরানে হামলার হুমকি ইসরাইলের
ইউরেনিয়াম মজুতের কোনো প্রমাণ নেই, তবু ফের ইরানে হামলার হুমকি ইসরাইলের
আলোচনার টেবিলে বোমা মেরে কূটনীতি ধ্বংস করেছে আমেরিকা: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আলোচনার টেবিলে বোমা মেরে কূটনীতি ধ্বংস করেছে আমেরিকা: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করল ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করল ইরান
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর