পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন সিপিএমের রাজ্য নেতা সুজন চক্রবর্তী। সাম্প্রতিক সময়কালে সারদা কান্ড নিয়ে ধৃত দেবযানী মুখোপাধ্যায়ের মা রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির বিরুদ্ধে তোপ দেগেছিলেন। সেখানে তাঁর মেয়ে কে জোর করে সাক্ষ্য গ্রহণের চেস্টার অভিযোগ তোলা হয়।’রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে সারদার সাত কোটি টাকা দেওয়া হয়েছে। জেলে গিয়ে দেবযানী মুখোপাধ্যায়কে দিয়ে এ কথা বলিয়ে নিতে চেয়েছিল সিআইডি’।
এই অভিযোগ তুলেছিলেন দেবযানীর মা। মামলাকারী সুজন চক্রবর্তীর আর্জি, -’ সিআইডির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। এই পিটিশন টি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে পেশ করা হয়েছে । আদালত সুত্রে প্রকাশ , চলতি সপ্তাহেই এই পিটিশনের শুনানি হতে পারে। গত সেপ্টেম্বর মাসে সিবিআইয়ের কাছে সারদা কান্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় দাবি করেন, -’ সিআইডি দমদম জেলে গিয়ে কার্যত হুমকি দিয়ে তাঁর মেয়েকে দিয়ে বলাতে চাইছে, শুভেন্দু এবং সুজন দু’জনকেই সারদার টাকা দেওয়া হয়েছিল। এই অভিযোগ লিখিত ভাবেই সিবিআই কর্তাদের কাছে পাঠিয়েছিলেন শর্বরী। চিঠির খবর সামনে আসার পরেই প্রেস বিজ্ঞপ্তি জারি করে সিআইডি জানিয়ে দেয়, -’ এই অভিযোগ মিথ্যা ‘। বিষয়টি নিয়ে এর আগেও হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিল আদালত। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। এবার রাজ্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এর এজলাসে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২২, ১১:৩০
আরও খবর
সাংবাদিক ছত্রপতি হত্যা মামলা: পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বেকসুর খালাস গুরমিত রাম রহিম
রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের
চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, 'আমরা প্রস্তুত' বললেন কল্যাণ
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে হস্তক্ষেপ নয়, শান্তির দায়িত্ব রাজ্যের, বললো হাইকোর্ট
হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে হস্তক্ষেপ নয়, শান্তির দায়িত্ব রাজ্যের, বললো হাইকোর্ট
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর রায় খারিজ করল হাইকোর্ট, তবে দুর্নীতি তদন্ত চালু থাকবে
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর রায় খারিজ করল হাইকোর্ট, তবে দুর্নীতি তদন্ত চালু থাকবে
‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট
‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট
১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য
১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর