পুবের কলম ওয়েব ডেস্ক: ইসরাইলি দখলদারির বিরুদ্ধে সরব হওয়ায় এবং ফিলিস্তিনি আন্দোলনকে সমর্থন করায় নিউ ইয়র্ক টাইমসের এক চিত্র সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন:
গাজার বাসিন্দা হোসাম সালেম ২০১৮ সাল থেকে আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ কাজ করছিলেন। সম্প্রতি ইহুদি-বিদ্বেষের অভিযোগ এনে এক ইসরাইলি সংস্থা সালেমের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমসের কাছে কিছু নথি উপস্থাপন করে।
এরপরই তাকে বরখাস্ত করা হয়। নিউ ইয়র্ক টাইমসে যোগ দেওয়ার পর থেকে সালেম গাজার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কভার করেছেন।
এর মধ্যে ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ; ইসরাইলি সেনা কর্তৃক ফিল্ড নার্স রাজান আল-নাজ্জাকে হত্যা; ২০২১ সালের মে মাসে গাজা উপত্যকায় ইসরাইলি আক্রমণ।আরও পড়ুন:
বরখাস্তের ব্যাপারে সালেম লেখেন; ২ বছর আগে ইসরাইলি নাগরিকত্ব পাওয়া একজন ডাচ সম্পাদকের তৈরি করা রিপোর্টের ভিত্তিতে তাকে বরখাস্ত করেছে নিউ ইয়র্ক টাইমস। আরও লেখেন; ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের হতাহতের ঘটনা বা ফিলিস্তিনিদের প্রতিরোধের ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বিভিন্ন সময়ে সোশ্যাল সাইটে যেসব পোস্ট করেছিলেন; সেগুলো উদাহরণ হিসেবে নথিতে ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন:
বিভিন্ন সময়ে ইসরাইলের অভিযানে যেসব ফিলিস্তিনি মারা গেছেন তাদের মধ্যে সালেমের চাচাতো ভাইও ছিলেন। কিন্তু ‘অনেস্ট রিপোর্টিং’ নামক কট্টর যায়নবাদী ওয়েবসাইটে সাংবাদিক সালেমকে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
আরও পড়ুন:
সালেম বলেন; পরবর্তী সময়ে ‘অনেস্ট রিপোর্টিং’ ওয়েবসাইটের ডাচ সম্পাদক একটি নিবন্ধে দাবি করেছেন; ইসরাইলের বিরোধিতা করার জন্য গাজা উপত্যকায় টাইমসের হয়ে কাজ করা ৩ ফিলিস্তিনি সাংবাদিককে বরখাস্ত করতে সফল হয়েছেন তিনি।