পুবের কলম ওয়েব ডেস্কঃ মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী আন সান সু চিকে নির্বাচনে জালিয়াতির জন্য তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।শুক্রবার সামরিক শাসিত একটি আদালত এই রায় দেয়। আদালতের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় বেশি কিছু জানা যায়নি।২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে আটক করা হয়। ইতিমধ্যে দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।