পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে উভয় আসনেই জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।ঢাকা-১৭ আসনের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এতে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তারেক রহমান।
আরও পড়ুন:
শুক্রবার ভোর চারটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় এবং সব মিলিয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় পান তারেক রহমান।
আরও পড়ুন:
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি।
বাতিল হয় ২ হাজার ২১১টি এবং বৈধ ভোট ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ হাতপাখা প্রতীকে ১ হাজার ৭৬৮ ভোট এবং জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ১৬৮ ভোট পান।আরও পড়ুন:
এ ছাড়া বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।