দুবাই: ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে রমযানে আযানে লাউড স্পিকার ব্যবহার করার জন্য ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে, বহু মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে এমনকী মসজিদ ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ অভিযোগ দিয়ে। আর দুবাইয়ের এই মন্দির কর্তৃপক্ষ রমযানের সময় এক সাইন বোর্ড লাগিয়ে প্রশংসিত হচ্ছে নেট দুনিয়াজুড়ে। মন্দিরের দেওয়ালে আলোকোজ্জ্বল এই সাইন বোর্ডে লেখা রয়েছে ‘রমযান কারীম, পবিত্র রমযানের শুভেচ্ছা। রমযানের চাঁদ শান্তি ও আনন্দের পথ আরও সুগম আলোকোজ্জ্বল করে তুলুক। দিনের বেলায় এই মন্দিরের আশপাশে পানাহার থেকে অনুগ্রহ করে বিরত থাকুন।
প্রসাদ মন্দিরের ভিতরে গিয়ে ভক্ষণ করুন।’ এই মন্দিরটি দুবাইয়ের জেবেল আলি এলাকার বিখ্যাত মন্দির। সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা দেওয়া হয়েছে মন্দিরের পক্ষ থেকে। এই সাইনবোর্ডটি একজন ভারতীয় সজিনাথ হরিকুমার প্রথমে ছবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। অনলাইন প্ল্যাটফর্মে ভেসে আসছে নেটিজেনদের নানা ধরনের মন্তব্য। দুবাইয়ের এই মন্দির প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাবাহক। অন্য ধর্মের অনুশীলনের প্রতি তারা সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছে। আরব আমিরাত পারবে নেতৃত্ব দিতে, এমনও মন্তব্য করা হয়েছে। হরিকুমার নিজে লিখেছে দুবাই সম্প্রীতির কেন্দ্রস্থল। এখানে মন্দিরের পাশে রয়েছে গির্জা, গুরুদোয়ার ও মসজিদ। উল্লেখ্য, আরব আমিরাত সাতটি ছোট দেশ নিয়ে গঠিত, এখানকার রাষ্ট্র ধর্ম ইসলাম। এখানকার হিন্দু জনসংখ্যা ১২ শতাংশ, খ্রিস্টানদের পরই হিন্দু ধর্ম এখানে বিকশিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি গতবছরে আবু ধাবিতে একটি বিশাল মন্দির উদ্বোধন করে এসেছেন সেই মন্দিরের জন্য জমি দিয়েছেন এখানকার শাসকরা, আর ভারতে মসজিদ কেড়ে নেওয়ার প্রতিযোগিতা চলছে এখন।রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন
সুস্মিতা
প্রকাশিত:
৬ মার্চ ২০২৫, ০৭:০৫
আরও খবর
প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের
গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
হাতিয়াড়া জামে মসজিদে Eid ul-Fitr-এর নামাজ
মোথাবাড়িতে খুশির আবহে ঈদের নামাজ
বিভাজনের রাজনীতিকে নিশানা, সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
বিভাজনের রাজনীতিকে নিশানা, সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
Eid ul-Fitr উদযাপনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ মানুষ
Eid ul-Fitr উদযাপনে ঢাকা ছাড়লেন প্রায় ৪১ লাখ মানুষ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর