পুবের কলম ওয়েবডেস্কঃ নূপুর শর্মার নবী হজরত মুহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ দিল্লি থেকে শুরু করে ক্রমেই ছড়িয়ে পড়ছে সারা দেশ জুড়ে। বিভিন্ন রাজ্যেই চলছে বিক্ষোভ প্রর্দশন। হাওড়াতেও এই আঁচ পড়েছে এই মন্তব্যের। বৃহস্পতিবারের পর শুক্রবারেও উতপ্ত হাওড়া। শুক্রবার সকাল থেকেই হাওড়ার উলুবেড়িয়া, ধুলাগড়ে চলছে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন।
আরও পড়ুন:
কিন্তু শুক্রবার সকাল থেকে ফের অবরোধ হয় উলুবেড়িয়ায়, ধুলাগড়-সহ বিভিন্ন জায়গায়। পাশাপাশি শুরু হয় রেল অবরোধ। বম্বে রোডের কুলগাছিয়া, পীরতলায় অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। শলপে পুলিশকে লক্ষ করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। অবরোধের জেরে একের পর এক আটকে পড়ে গাড়ি।
অভিযোগ পুলিশ অবরোধ হটাতে গেলে আক্রমণ করা হয় পুলিশ কেও । পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।আরও পড়ুন:
শুইধু সড়কপথেই নয় অবরোধ করা হয় রেলপথেও । দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল, ফুলেশ্বর, বাগনান একের পর এক স্টেশনে চলতে থাকে অবরোধ। লোকাল ট্রেন থেকে শুরু করে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেনও ।