কৌশিক সালুই, বীরভূম: তথ্য সংস্কৃতি দফতরের কার্যালয় থেকে নিরাপত্তারক্ষীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম গৌতম দাস (৪৮)। ঘটনাটি ঘটেছে রবিবার বীরভূমের সিউড়িতে। পুলিশ ও পরিবারের প্রাথমিক অনুমান মানসিক অবসাদগ্রস্ত থেকেই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।
ঘটনার তদন্তে পুলিশ।আরও পড়ুন:

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী নিরাপত্তাকর্মী গৌতম দাসের বাড়ি সিউড়ি শহরে হোসেনাবাদ এলাকায়। তিনি জেলা তথ্য সংস্কৃতি দফতরের নিরাপত্তারক্ষী ছিলেন। এদিন ওই দফতরের কর্মী একটি অনুষ্ঠানের জন্য অফিসে এলে দেখতে পান ভেতর থেকে দরজা লাগানো।
জানালার কাঁচ ভেঙে দেখেন সিলিংয়ের সঙ্গে ঝুলছেন ওই ব্যক্তি। দফতরের আধিকারিক মারফত সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।আরও পড়ুন:
বছর দুয়েক আগে ওই ব্যক্তি বেসরকারি এজেন্সির মাধ্যমে তথ্য সংস্কৃতি দফতরে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেন। মৃত ব্যক্তির দাদা তপন ঘোষ বলেন, 'বাড়িতে কোনও অশান্তি হয়েছে বলে আমাদের জানা নেই। সম্ভবত মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটেছে'।