পুবের কলম ওয়েব ডেস্কঃ বগটুই কাণ্ডের মূল অভিযুক্তের রহস্য মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে থাকাকালীন। তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে মৃতের পরিবার। শুধু তাই নয়, শিলং থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বগটুই কাণ্ডের অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী জাহাঙ্গীর। গত ৭ ডিসেম্বর তাকে গ্রেফতার করে সিবিআই।
আরও পড়ুন:
এবার কি তাকে নিয়েও পিছু হঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?
আরও পড়ুন:
ভাদু শেখের সৎ ভাই জাহাঙ্গীর। প্রায় ৯ মাস ফেরার থাকার পরে বগটুই থেকে গত ৭ ডিসেম্বর জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পরের দিন তাকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক ধৃতের ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার।
মঙ্গলবার ধৃতকে ফের আদালতে পেশ করা হয়। তবে এদিন আর সিবিআই ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায়নি। বিচারক ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।আরও পড়ুন:
প্রশ্ন উঠছে, তবে কি লালনের মৃত্যুর পরে পিছু হঠল সিবিআই?
আরও পড়ুন:
উল্লেখ্য, গতকাল অস্বভাবিক মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের।
মৃতের পরিবারের দাবি, ঘুষ চেয়ে বেধড়ক মারধর করার পর খুন করা হয়েছে লালনকে। এমনকি লালনের স্ত্রীকেও হুমকি দেওয়া এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ। সিআইডি তদন্তের দাবি জানিয়েছিল মৃতের পরিবার।আরও পড়ুন:
লালনের রহস্যমৃত্যু কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। বগটুই গ্রামে পথ অবরোধ হয়েছে। বিক্ষোভ চলছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে। তবে কি এই পরিস্থিতিতে পিছু উঠল সিবিআই? তাই কি জাহাঙ্গীরকে আর হেফাজতে নিতে চাইল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?