পুবের কলম প্রতিবেদক, চাঁচলঃ রতুয়া থানার সামসী ঘাসিরাম মোড়ে কর্তব্যরত অবস্থায় এক পথচারীর কুড়িয়ে পাওয়া ৫,৪০০ টাকা ফিরিয়ে দিলেন চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে। শুক্রবার সকাল দশটা নাগাদ মোটর ভেহিকেলস চেকিং এর কাজ করছিলেন চন্দনবাবু। ডিউটি করার সময় তিনি দেখতে পান একটি কাগজে মোড়া ছোট্ট একটা বান্ডিল রাস্তায় পড়ে রয়েছে। সেটি রাস্তা থেকে উঠিয়ে তিনি দেখতে পান কাগজে মোড়া রয়েছে পাঁচ হাজার চারশত টাকা।
আরও পড়ুন:
তিনি আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসা করে মালিকের হদিশ না পেয়ে ডিউটি করতে থাকেন।
দুপুর বারোটা নাগাদ আশরাফ হোসেন নামে এক ব্যক্তি হারিয়ে যাওয়া টাকা গুলো তার বলে দাবি করেন। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেই টাকা উক্ত ছাগল ব্যবসায়ীর হাতে তুলে দেন ট্রাফিক ওসি।আরও পড়ুন:
জানা যায়, রতুয়া থানার ভাদো বটতলা এলাকার আশরাফ পান্ডুয়া হাট থেকে ফিরছিলেন। সেই সময় পকেট থেকে মোবাইল বের করার সময় টাকাগুলো পড়ে যায়। ট্রাফিক ওসি চন্দনবাবুর কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়নতার জন্য বরাবরই সুনাম রয়েছে বলে জানা গেছে। হারিয়ে যাওয়া টাকা ফেরৎ পেয়ে খুশি আশরাফ।