পুবের কলম ওয়েবডেস্কঃরাত পোহালেই সোমবার মাধ্যমিক। তার আগে রবিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আউড়িয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। ওই পরীক্ষার্থীর নাম বিশাল চৌধুরী (১৬) ।
আরও পড়ুন:
এলাকায় অত্যন্ত মেধাবী বলেই পরিচিত ছিল এই কিশোর।
টেস্টেও সে ৬৮৫ নম্বর পেয়েছিল। শুধু ভয় ছিল ইতিহাসে, তাতেও সে টেস্টে ৮৫ নম্বর পায়।আরও পড়ুন:
মায়ের সঙ্গে নিজের মামার বাড়িতে থাকত ওই কিশোর। তার মামা জানিয়েছেন লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল সে। তবে ইতিহাসকে কে ঘিরে ছিল তার যত আতঙ্ক।
যখন তার দেহ উদ্ধার হয় তখনও বিছানায় খোলা ছিল ইতিহাস বই।আরও পড়ুন:
রবিবার সকালে দোতলায় নিজের ঘরে পড়ছিল সে। আচমকা শব্দ শুনে তার মা দোতলায় যান। সেখানে জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এর পর তাঁর চিৎকারে জড়ো হন প্রতিবেশীরা। বিশালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।