পারিজাত মোল্লাঃ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠে কৌস্তুভ বাগচির দায়ের করা মামলা। প্রদেশ কংগ্রেস যুব নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে মাঝরাতে পুলিশি অভিযানের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার কে ভৎসনা করলেন বিচারপতি । পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট এর সিঙ্গেল বেঞ্চ।এবার হলফনামা তলব করলেন বিচারপতি রাজশেখর মান্থার।
কৌস্তভ বাগচীর গ্রেফতারির মামলায় কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বলেন,- "রিপোর্টে কৌস্তভ বাগচীর বাড়িতে পুলিশি অভিযান যুক্তিগ্রাহ্য বলছেন কমিশনার! কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়।" এরপরেই সরকারি আইনজীবীকে বিচারপতি প্রশ্ন, করেন যে "গোটা ঘটনা গ্রহণযোগ্য নয়, সবাই জানে। তাহলে কি এটা মনে করতে হবে যে কমিশনার তার অধীনস্থ পুলিশকে বেআইনি কাজের জন্য উত্সাহিত করছেন?" আগামী ১২ এপ্রিলের মধ্যে আদালতে রাজ্যের হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ বলে জানা গেছে । উল্লেখ্য, গত ৩ মার্চ ভোররাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে ৪ মার্চ সকালে তাঁকে গ্রেফতার করা হয়। 'বিনা কারণে' কলকাতার বড়তলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস যুব নেতা ও আইনজীবী কৌস্তুভ বাগচি। এই নেতা গ্রেফতারি ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি।গ্রেপ্তারের পর আদালতে জামিনে মুক্তি পান তিনি। এর পরই পুলিশের অতি সক্রিয়তা পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা।যে মামলায় এদিন কলকাতা পুলিশ কমিশনার কে ভৎসনা করলেন বিচারপতি রাজশেখর মান্থার।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ মার্চ ২০২৩, ১৫:০৪
আরও খবর
সাংবাদিক ছত্রপতি হত্যা মামলা: পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বেকসুর খালাস গুরমিত রাম রহিম
রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের
চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, 'আমরা প্রস্তুত' বললেন কল্যাণ
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে হস্তক্ষেপ নয়, শান্তির দায়িত্ব রাজ্যের, বললো হাইকোর্ট
হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস বিতর্কে হস্তক্ষেপ নয়, শান্তির দায়িত্ব রাজ্যের, বললো হাইকোর্ট
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর রায় খারিজ করল হাইকোর্ট, তবে দুর্নীতি তদন্ত চালু থাকবে
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর রায় খারিজ করল হাইকোর্ট, তবে দুর্নীতি তদন্ত চালু থাকবে
‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট
‘সব OMR প্রকাশ করতে হবে’, শিক্ষক নিয়োগে SSC-কে বললো হাইকোর্ট
১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য
১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর