পুবের কলম প্রতিবেদক: উৎসবের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই পরের বছরের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। ২০২৩ সালে রাজ্য সরকারের কর্মীরা কত দিন ছুটি পাবেন তার তালিকা প্রকাশ করা হয় ২১ অক্টোবর।
আরও পড়ুন:
সরকারি এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছর কিছু বাড়তি ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা। পুজো ও ভাইফোঁটা ও সরস্বতী পুজোয় বাড়তি ছুটি থাকবে।
আরও পড়ুন:
রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট (এনআই) আইনের ২৫ নম্বর ধারা মেনে পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করা হল। রাজ্য সরকারের অধীনে থাকা সব দফতরেই এই তালিকা মেনে ছুটি হবে। এক মাত্র কলকাতায় কালেকটরের দফতর এবং রেজিস্ট্রারের দফতরে এই তালিকা মেনে ছুটি হবে না।
আরও পড়ুন:
রাজ্যে জানুয়ারি মাসের ১২ তারিখ বিবেকানন্দের জন্মদিন, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী, ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে সরকারি দফর।
মার্চের ৭ তারিখ দোলযাত্রা উপলক্ষে ছুটি। এপ্রিলে ছুটি রয়েছে পাঁচ দিন। ৭ এপ্রিল গুড ফ্রাইডে, ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তী, ১৫ এপ্রিল নববর্ষ, ২২ এপ্রিল ঈদ-উল-ফিতর। মে মাসের ১, ৫ এবং ৯ তারিখ রয়েছে যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শ্রমিক দিবস।আরও পড়ুন:
জুন, জুলাই, আগস্ট মাসে একদিন করে ছুটি। ২৯ জুন ঈদ-উল-আযহা, ২৯ জুলাই মহরমের ছুটি। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। ২ অক্টোবর গান্ধি জয়ন্তী, ১৪ অক্টোবর মহালয়ার ছুটি। দুর্গাপুজোর ছুটি থাকবে ২১, ২৩, ২৪ অক্টোবর।
২২ অক্টোবর, অষ্টমী রবিবার। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি। ১৫ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া, ২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি। ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটি।আরও পড়ুন:
বাড়তি ছুটি হিসাবে সরস্বতী পুজোর আগের দিন ২৫ জানুয়ারি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে। শিবরাত্রি, দোলের পরের দিন ঈদের আগের দিন, রথযাত্রা, রাখী, জন্মাষ্টমী, ফতেয়া দোয়াজে থাকছে ছুটি।
আরও পড়ুন:
কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় ছুটি থাকবে। দুর্গাপুজোয় ১৮ অক্টোবর চতুর্থী থেকে ছুটি থাকবে সরকারি দফতর। ২০২৩ সালের ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে সরকারি দফতরে।
আরও পড়ুন:
১২ নভেম্বর কালীপুজো। সেই দিন রবিবার। কালীপুজো উপলক্ষে তাই অতিরিক্ত ছুটি থাকছে ১৩ এবং ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন ১৬ নভেম্বরও থাকছে ছুটি। ছটপুজো ১৯ নভেম্বর। সেদিন রবিবার হওয়াতে ছুটি থাকবে পরের দিন, ২০ নভেম্বর।
আরও পড়ুন:
এ ছাড়া কিছু ছুটি রয়েছে, যা সকল রাজ্য সরকারি কর্মী পাবেন না। ৮ এপ্রিল ইস্টার স্যাটারডের ছুটি পাবেন খ্রিস্টানরা। ৩০ জুন হুলদিবসের ছুটি পাবেন আদিবাসীরা।
আরও পড়ুন: