পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই দেশে মুসলিম ধর্মাচরণ নিয়ে উগ্রবাদী মহল থেকে নানা ধরনের আপত্তি তোলা হচ্ছে। কখনও লাউডস্পিকারে আযান নিষিদ্ধ হচ্ছে তো কখনও নামাযের জন্য একটুকরো জমিন পাচ্ছেন না মুসলিমরা। রীতিমতো সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। দিনকয়েক আগেই কর্নাটকের এক বিজেপি নেতা কটুক্তি করে বলেন, আল্লাহ্ হয়তো শুনতে পান না।
আরও পড়ুন:
তাই লাউডস্পিকার লাগিয়ে আযান দেওয়া হয়।
তার এই কুকথার প্রতিবাদে ফুঁসে উঠেছে সেখানকার মুসলিমরা। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে শিবমোগ্গায় জেলা ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কমিশনারের অফিসের বাইরের সিড়িতে দাঁড়িয়ে আযান দিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ। সেই দিন বিজেপি নেতা কেএস এশওয়ারাপ্পার কুমন্তব্যের প্রতিবাদে শামিল হয়েছিল একটি মুসলিম সংগঠন। সেই সময়ই ওই মুসলিম যুবক অফিসের সামনে দাঁড়িয়ে আযান দেয়।আরও পড়ুন:
এতেই চটেছে বিজেপি শাসিত কর্নাটকের পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তড়িঘড়ি। এতেই শেষ নয়। ওই যুবককে সমন পাঠিয়ে শিবমোগ্গার পুলিশ সুপার মিঠুন কুমারের সামনে হাজির করা হয়। তাকে ডেকে রীতিমতো কড়কে দেন এসপি।
তিনি যেন ভবিষ্যতে আর সেরকম কোনও কাজ না করেন, করলে কড়া শাস্তির ভয় দেখানো হয় তাকে। তবে সেদিন উপস্থিত প্রতিবাদীরা জানিয়েছে, তারা এরপর বিধানসভা ভবনের সামনেও আযান দেবে। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। তারপরও তাদেরকেই অভিযুক্ত করা হচ্ছে। উলটোদিকে ওই বিজেপি নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ।