পুবের কলম, ওয়েবডেস্কঃ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ, ও রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে এই যোগদান পর্ব চলে। এছাড়াও এদিন তৃণমূলে যোগ দেন জনতা দলের প্রাক্তন সাংসদ পবন ভার্মা। হরিয়ানায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বে থাকবেন অশোক তানওয়ার।
আরও পড়ুন:
এদিন তৃণমূলে যোগ দিয়ে কীর্তি বলেন, যতদিন রাজনীতিতে আছি, ততদিন অবধি দিদির সঙ্গে থাকব। ওনার নেতৃত্বেই দেশের মানুষের জন্য কাজ করব। দিদি যেভাবে মাঠে নেমে লড়াই করেছেন, সেটাই মূল অনুপ্রেরণা।
ওনার মতোই নেতৃত্বের দরকার দেশে। যেভাবে দেশে বিভাজনের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াব দিদির নির্দেশেই।আরও পড়ুন:

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর কীর্তি আজাদকে বহিষ্কার করে বিজেপি। কারণ কীর্তি সরাসরি বিজেপি নেতা অরুণ জেটলির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। পরে ২০১৮ সালে কীর্তি আজাদ কংগ্রেসে যোগ দেন।
আরও পড়ুন:
কীর্তি আজাদের পুরো নাম কীর্তিবর্ধন ভগত ঝা আজাদ। কীর্তি ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও রাজনীতিবিদ।
আরও পড়ুন:

অন্যদিকে কীর্তির পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার তৃণমূলে যোগ দেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, চারদিনের সফরে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ সফরসূচি নিয়ে তাঁর এই দিল্লি যাত্রা বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতিবিদরা আগেই জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়াও চমক অপেক্ষা করছে দিল্লিতে।