পুবের কলম ওয়েব ডেস্ক: ফরাসি টিভি তারকা ও মডেল মারিন আল-হাইমার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো প্রকাশ করে এ খবর সকলকে জানান তিনি। প্রকাশিত ভিডিয়োতে এই তারকাকে ফ্রান্সের একটি মসজিদে কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করতে দেখা গেছে। এরপর পাশে থাকা মুসলিম নারীদের সঙ্গে তিনি কোলাকুলি করেন এবং নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর তিনি বলেন, ‘আজ সবচেয়ে আনন্দের দিন, এই আনন্দ প্রকাশের ভাষা নেই।
’ তবে ইসলাম গ্রহণের ভিডিয়োটি কয়েকদিনের পুরানো বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে মুসলিম হওয়ার পর শনিবার মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবার কাছে হিজাব পরিহিত ছবি শেয়ার করেন তিনি। সেখানে তিনি পবিত্র উমরাহ পালন করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে হিমার বলেন, ‘এই মুহূর্তে অনুভব করার সুখ এবং আবেগের তীব্রতা প্রকাশ করার জন্য শক্তিশালী শব্দ নেই। এটি একটি আধ্যাত্মিক যাত্রা। আশা করি এটি ইনশাআল্লাহ আমায় পথ দেখাবে ও আমার উন্নতি করবে।’ হিমার ফ্রান্সের রিয়েলিটি টেলিভিশন শোতে অভিনয় করেছেন। ইসলাম গ্রহণের পর ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন জনপ্রিয় এই মডেল। এই টিভি তারকা বলেছেন, ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের পছন্দগুলো পুনর্বিবেচনা করছেন। সঠিক সময় মতো ফ্যাশনের দুনিয়াও ত্যাগ করতে পারেন তিনি।‘আজ সবচেয়ে আনন্দের দিন’ ইসলাম গ্রহণ ফ্রেঞ্চ তারকার
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২, ১২:৩৭
আরও খবর
বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ
ইসলামের দাওয়াত সবার জন্য
ইসলাম: শান্তির পয়গাম
জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর