সফিকুল ইসলাম (দুলাল ), বর্ধমান: বর্ধমান শহর সংলগ্ন জাতীয় সড়ক ও তার আশপাশের সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু মিছিল যেন থামছে না| শক্রবার ভোরে কলকাতার দমদম বিমানবন্দর হয়ে বাড়ির ছেলে মুম্বাই থেকে ফিরছিল, তাকে আনতে এয়ারপোর্টে যাচ্ছিলেন গোটা পরিবার| এরইমধ্যে বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের কামনাড়া এলাকায়। মৃত সকলের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার সোদপাড়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
জানা গেছে, এদিন একটি চারচাকা করে এগারো জন যাত্রী বাড়ি ফিরছিলেন।
ভোরবেলা বর্ধমান কাটোয়া রোডের কামনাড়া এলাকায় তাদের গাড়িটি একটি ডাম্পারের সঙ্গে সজোরে ধাক্কা মারে। গাড়ির প্রত্যেকেই গুরুতর আহত হয়।আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমানের পুলিশ ও স্থানীয় মানুষ সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে এদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা|মৃতরা হলেন রাশেদ শেখ, শাহিনুর খাতুন, সোনালী খাতুন, সায়ন সেখ। বাকিরা আহত অবস্থায় বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে বাড়ির লোক মুর্শিদাবাদ থেকে চলে এসেছে|একই পরিবারের পাঁচজনের মৃত্যু পরিবার সহ আত্মীয়স্মজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।