পুবের কলম, ওয়েবডেস্ক: বৈঠকে বসছেন ট্রাম্প-এরদোগান। আগামী ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমরা এরদোগানের সঙ্গে বাণিজ্য ও সামরিক খাতে অনেক চুক্তি নিয়ে কাজ করছি। এর মধ্যে রয়েছে বোয়িং বিমান কেনার একটি বড় চুক্তি।
‘প্রেসিডেন্ট এরদোগান এবং আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক। আমি ২৫ তারিখে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি!’ভিখারিকে খোরপোষ দিতে বাধ্য করা যায় না: কেরল হাইকোর্ট
আরও পড়ুন:
২০১৯ সালে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্ক ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করেছিল। এর জবাবে ওয়াশিংটন তুরস্কের কাছে পরিকল্পিত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বাতিল করে এবং বিমানটির যৌথ উৎপাদন কর্মসূচি থেকেও তুরস্ককে বের করে দেয়। পরবর্তীতে তুরস্ক এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তিতে সম্মত হয়।
আরও খবর
রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক
হোয়াইট হাউসে ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির পথে ইতিবাচক অগ্রগতি
ফের ইউনেস্কো থেকে আমেরিকাকে সরিয়ে নিলেন ট্রাম্প
ট্রাম্পকে ‘শান্তিতে নোবেল’ দিতে পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউস
ইরানের পালটা হামলাকে বৈধ বললেন এরদোগান, নেতানিয়াহুকে তুলনা করলেন হিটলারের সঙ্গে
ইরানের পালটা হামলাকে বৈধ বললেন এরদোগান, নেতানিয়াহুকে তুলনা করলেন হিটলারের সঙ্গে
ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস