পুবের কলম ওয়েবডেস্কঃ চিনের শিনজিয়াং প্রদেশে উইঘুর নির্যাতন নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে উদ্বেগ প্রকাশ করেছে কয়েক ডজন দেশ। একইসঙ্গে সমালোচনা করেছে চিনের। এ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধানকে অবিলম্বে একটি রিপোর্ট প্রকাশের আহ্বান জানিয়েছে দেশগুলি। মঙ্গলবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে নিযুক্ত নেদারল্যান্ডসের দূত পল বেকার্স বলেন, ‘আমরা শিনজিয়াংয়ের উইঘুরদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলেছি।
’ বিশ্বের ৪৭টি দেশের তরফে সম্মিলিত বিবৃতি পেশ করেন তিনি। বেকার্স বলেন, শিনজিয়াংয়ে ১০ লক্ষেরও বেশি উইঘুরকে নির্বিচারে আটক করে রাখার ব্যাপারে ‘বিশ্বাসযোগ্য রিপোর্ট’ রয়েছে। তবে বেজিং বরাবরই বলে আসছে, এই উইঘুরদের প্রশিক্ষণ শিবিরে রেখে বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থা মোকাবিলা করছে তারা। বেকার্স বলেন, ‘উইঘুর-সহ অন্যান্য সংখ্যালঘুদের প্রতি বিভাজন ও নজরদারির নীতি নেওয়া হয়েছে বলে রিপোর্ট বেরিয়েছে।’ ৪৭ দেশের বিবৃতিতে, উইঘুর নির্যাতন, শাস্তি, জোরপূর্বক বন্ধ্যাত্বকরণ, যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, জোরপূর্বক শ্রম এবং উইঘুর পিতামাতার কাছ থেকে শিশুদের জোর করে আলাদা করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধানের কাছে বেকার্সের অনুরোধ, ‘চিনের কাছে আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করুন এবং উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের নির্বিচারে আটকে রাখা বন্ধ করুন।’ উল্লেখ্য, এর আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট, ১৭ বছরের মধ্যে রাষ্ট্রসংঘের প্রথম কোনও আধিকারিক হিসাবে চিন সফর করেন। তবে এ সময়ে চিনের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে সুর নরম করতে দেখা যায় তাঁকে। এ কারণে তাঁর সমালোচনা শুরু হয়েছে।উইঘুর নির্যাতন রাষ্ট্রসংঘে চিনের সমালোচনায় ৪৭ দেশ
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ জুন ২০২২, ১৫:৪৪
আরও খবর
চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান
মহাসচিবের দৌড়ে সাত নারী, ইতিহাস গড়ার পথে রাষ্ট্রসংঘ?
চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর
China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর
Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম
Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর