আরও পড়ুন:
আইভি আদক, হাওড়াঃ আজ রবিবার থেকে তিনদিন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি হাওড়া সদর লোকসভা কেন্দ্রে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রবিবার সকাল দশটায় তিনি হাওড়ায় এসে উপস্থিত হন। সকালে হাওড়ার 'নক্স রেসিডেন্সি'তে বিভিন্ন সাংগঠনিক মিটিং করেন তিনি।
আরও পড়ুন:
বিকেলে রামরাজাতলার রাম মন্দির দর্শনে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এরপর সন্ধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করবেন।
হাওড়ায় বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নেতৃত্বে সাংগঠনিক বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে।আরও পড়ুন:

সেখানে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের দলের কার্যকর্তারা উপস্থিত রয়েছেন। প্রসঙ্গত, এর পাশাপাশি আগামীকাল সোমবার আন্দুল পূর্বপাড়া বাস স্টপেজ আন্দুল মৌড়িতে সাংগঠনিক বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন:
দুপুর ১টায় নক্স রেসিডেন্সিতে ফিরে পরপর সাংগঠনিক বৈঠক করবেন।এরপর বিকেল ৫টায় "বিকাশ যাত্রা" কর্মসূচিতে হাওড়া ময়দানে মেট্রো রেলের কাজ পরিদর্শন করবেন স্মৃতি ইরানি।
আরও পড়ুন: