পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ-বিদেশ থেকে বেড়েই চলেছে পর্যটকদের আনাগনা। মাত্র পৌঁনে চার বর্গকিলোমিটার আয়তনের একটা ছোট্ট শহর। প্রতিদিন গড়ে ১ লাখ ৬০ হাজার পর্যটক আসেন ঘুরতে।আর তা সামলাতেই হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।
অপরূপ সৌন্দর্যে ভরপুর ইতালির এই ছোট্ট ভাসমান শহর। এই শহরে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। যেমন মিউজিয়াম, অপেরা ও আর্ট গ্যালারি ইত্যাদি। বিগত দুই দশক ধরে বেড়েই চলেছে পর্যটক সংখ্যা। তা সামলাতেই হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ , তার জন্যই ই সিদ্ধান্তে এসেছে প্রশাসন।আরও পড়ুন:
১৬ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হবে এই ব্যবস্থা। পরের বছর থেকে ভেনিসে ভ্রমনের আগে থেকেই অনলাইন বুকিং করে নিতে হবে। যার এন্ট্রি ফি হবে ভারতীয় মুদ্রায় ১০০০ হাজার টাকার মতো।
আরও পড়ুন:
এক সাংবাদিক সম্মেলনে 'ভেনিস কাউন্সিলর ফর ট্যুরিজম' সাইমন ভেনটুরিনি জানান, বিগত কয়েক দশক ভেনিস যে হারে অত্যাধিক পর্যটকের সমস্যায় ভুগছে, তার জন্য এটাই একমাত্র সমাধান।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, শহরটিকে আবন্ধ করার জন্য নয়, বরং এই শহরটিকে সুস্থ্য স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি জানান "ভেনিস একটি জীবন্ত শহর এবং এটিকে সেভাবেই রাখার দায়িত্ব আমাদের সকলের"