পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেন যুদ্ধের শিকার হল বাংলাদেশি জাহাজ। ইউক্রেনে অলভিয়া বন্দরের জলসীমান্তে আটকে থাকা বাংলাদেশের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি' এই হামলার শিকার হয়। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা চলে। জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকি ২৮ নাবিক এখনও অক্ষত আছেন বলে জানা গেছে। তবে সকলেই আতঙ্কিত।
আরও পড়ুন:
জাহাজে থাকা নাবিক সালমান সামি জানিয়েছেন, রকেট হামলায় বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে জাহাজে আগুন ধরে যায়। সেই সময় জরুরিভিত্তিতে আগুন নেভানো হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন, বাকিরা সবাই সুস্থ আছেন। তবে আমরা আতঙ্কে আছি।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হয়েছে, আমরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছি। এতে করে আরও বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।
’আরও পড়ুন:
জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য প্রার্থনা করুন। '
আরও পড়ুন:
ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছার পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
আরও পড়ুন:
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর পরই হামলা শুরু করে পুতিন বাহিনী। হামলার পর থেকে পশ্চিমা বিভিন্ন দেশ, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ শুরু করে। এই যুদ্ধ থামাতে বিভিন্ন পক্ষ আলোচনায় বসার আহ্বান জানায় রাশিয়াকে। কিয়েভের সঙ্গে আলোচনা শুরু করলেও মস্কো আগের চেয়ে বেশি সেনা মোতায়েন করে হামলা বাড়িয়েছে ইউক্রেনে।আরও পড়ুন:
রুশ হামলা শুরুর পর সাত দিনে ইউক্রেন ছেড়েছেন লাখের ওপর নাগরিক। রাজধানী কিয়েভে টেলিভিশন টাওয়ারে রকেট হামলার দায় স্বীকার করেছে রাশিয়া।
আরও পড়ুন: