পুবের কলম ওয়েব ডেস্ক: বন্দুক সহিংসতা মোকাবিলায় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে। প্রস্তাবিত বিলে সেমি অটোমেটিক বা অটোমেটিক স্বয়ংক্রিয় বন্দুক কেনার বয়সসীমা বাড়ানো হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে অতিরিক্ত গোলাবারুদ ক্রয়ও। তবে নিম্নকক্ষে পাস হলেও বিলটি বরাবরের মতো সিনেটে আটকে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি মার্কিন মুলুকে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় ক্রমেই জোরালো হয়ে ওঠে অস্ত্র নিয়ন্ত্র আইন সংস্কারের দাবি। এরই ধারাবাহিকতায় বুবার মার্কিন প্রতিনিধি পরিষদে তোলা হয় ‘প্রোটেক্টিং আওয়ার কিডস অ্যাক্ট’ নামক প্রস্তাবিত নতুন অস্ত্র নিয়ন্ত্র বিল।
পরে এক ভোটাভুটিতে বিলটিকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় প্রতিনিধি পরিষদ। প্রস্তাবিত বিলে সেমি অটোমেটিক বন্দুক কেনার বয়সসীমা বাড়ানো হয়েছে। এমনকী নির্দিষ্ট পরিমাণে বাইরে অতিরিক্ত গোলাবারুদ কেনার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষধাজ্ঞা। তবে মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলেও শেষপর্যন্ত এটি সিনেটে আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন আইন বিশেষজ্ঞরা। এ দিকে এই বিল পাসের আগে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কংগ্রেসের বেশকিছু সদস্য। বুধবার ক্যাপিটল হিলের সামনে জড়ো হয়ে আইন পাসে জোর দাবি জানিয়ে তারা বলেন, অনেকদিন ধরেই আইন প্রণেতারা বন্দুক উৎপাদন ও বন্দুক ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কংগ্রেসের কার্যক্রমে বাধা দিয়ে আসছেন। অস্ত্রের সহজলভ্যতাই আমেরিকায় বন্দুক হামলায় শিশু-কিশোরদের প্রাহানির প্রান কার। দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের কথা বলা হলেও সম্প্রতি আমেরিকার বাফেলো, নিউ ইয়র্ক, ইউলভালদে এবং টেক্সাসে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এই দাবি আরও জোরালো হয়। নতুন আইন পাসের দাবিতে সরব হয় বিভিন্ন মহল। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এ আইন সংস্কারের পক্ষে অবস্থান নেন। এর আগে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল আা স্বয়ংক্রিয় রাইফেল কেনার বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ বছর করেছেন।বন্দুক সহিংসতা রুখতে অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস আমেরিকায়
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ জুন ২০২২, ১৫:২৮
আরও খবর
Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
এখনই কোন পরিবর্তন হবে না আবহাওয়ার, চলবে দুর্যোগ
ভারত থেকে আমেরিকার আয় কত? ট্রাম্পের দাবি ভুয়ো, জানাচ্ছে রিপোর্ট
মার্কিন কাঁটা সত্বেও বিকল্প পথে রফতানি চলবে: Piyush Goyal
আমেরিকার জন্য কৃষি-বাণিজ্য হুমকির মুখে, ক্ষোভ চিনের
আমেরিকার জন্য কৃষি-বাণিজ্য হুমকির মুখে, ক্ষোভ চিনের
Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের
Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
ভারতের উপর ৫০% শুল্ক: সমাধান না হওয়া পর্যন্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ নেই আমেরিকার
ভারতের উপর ৫০% শুল্ক: সমাধান না হওয়া পর্যন্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ নেই আমেরিকার
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর