পুবের কলম ওয়েবডেস্কঃ প্রত্যাশা মাফিক কলকাতা পুরসভার নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বাকি পুরসভা গুলির নির্বাচন কবে মিলল তার ইঙ্গিত। রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ভোট হবে ১১১ টি পুরসভায়। এগুলির মধ্যে আছে পাঁচটি পুর নিগম এবং ১০৬টি পুরসভা।
আরও পড়ুন:
রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২৩ ডিসেম্বরের মধ্যে বাদবাকি পুরসভাগুলির নির্বাচন কবে হতে পারে তার সম্ভাব্য দিন জানাতে হবে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কমিশন হাইকোর্টে হলফনামা দিয়ে এই কথা জানায়।
আরও পড়ুন:
আদালতে কমিশন জানিয়েছে তারা চায় দুদফায় ভোট করতে। প্রথম দফায় পাঁচ পুরনিগমে দ্বিতীয় দফায় বাকি পুরসভাগুলিতে নেওয়া হবে ভোট।
আরও পড়ুন:
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এই পাঁচটি পুরনিগমে একসঙ্গে ভোট গ্রহণ হবে। আগামী ২২ শে জানুয়ারী এই পুরনিগমগুলিতে ভোটগ্রহণের সম্ভাবনা। বাকি পুরসভাগুলিতে ২৭ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে।
আরও পড়ুন:
উল্লেখ্য কলকাতা পুরভোটের দিন ঘোষণার পরেই পরপর দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট জানতে চায় রাজ্যের বাকি ১১১টি পুরসভায় ভোট কবে, রাজ্য কেন এই গড়িমসি করছে তাও জানতে চায় কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন করেছিল। মামলাটি বৃহস্পতিবার আদালতে ওঠার পর হলফনামা দিয়ে রাজ্য নির্বাচন কমিশন এই কথা জানিয়েছে।