পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ ভোটারের। তাতে রোহিঙ্গা বা অনুপ্রবেশের বিষয়টি কার্যত ধুয়ে মুছে গিয়েছে। বাংলায় অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের নিয়ে পদ্ম শিবিরের তোলা অভিযোগের জবাবে SIR খসড়া তথ্যকেই হাতিয়ার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অপমান করা বিজেপি নেতারা প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করলেন তিনি।
সংসদের বাইরে অভিষেক বললেন, “অনুপ্রবেশ নিয়ে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে অসম্মান করেছেন, তাঁদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত।”আরও পড়ুন:
আরও পড়ুন:
অনুপ্রবেশ প্রসঙ্গেই বাংলা ভাষায় কথা বললেই যে ভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টারও তুমুল সমালোচনা করেন তৃণমূল সাংসদ। এরপরই তিনি বলেন, “অনুপ্রবেশের কথা বলে বাংলাকে যে বিজেপি নেতারা অপমান করেছেন, তাঁদের ক্যামেরার সামনে এসে কান ধরে ক্ষমা চাওয়া উচিত।” পহেলগামে জঙ্গি অনুপ্রবেশের প্রসঙ্গ তুলেও কেন্দ্রকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।