পুবের কলম, ওয়েব ডেস্ক: জাকসুর ফল (Jucsu polls) প্রকাশ আজ সন্ধ্যায়। জানালেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান (Prof Moniruzzaman) ।
আরও পড়ুন:
তিনি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়।
কারণ দর্শাতে গিয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম বলেন, ৩৩ বছর পর জাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ঘটনা বটেই।
তাই এই পরিস্থিতিতে কোনও রকম ভুল - ত্রুটি এড়াতেই এই সিদ্ধান্ত। ৩৩ বছর পর নির্বাচন হওয়ায় কোনও ধরনের প্রশ্নবিদ্ধ পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য সময় বেশি লাগছে।উল্লেখ্য, এরই মধ্যে ২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। চলছে আরও ৩ হলের ভোট গণনা। তবে ফল ঘোষণায় অপেক্ষা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু শিক্ষার্থী ও প্রার্থীরা।
আরও পড়ুন: