পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার লোকসভা (Lok Sabha) দ্রুততার সঙ্গে অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, ২০২৫ পাস করেছে। এই বিলের মাধ্যমে প্রথমবারের মতো ভারতে (India) অনলাইন গেমিং শিল্পের জন্য একটি স্পষ্ট আইনি কাঠামো তৈরি হলো।
আরও পড়ুন:
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বিলটি উপস্থাপনকালে বলেন, “বাস্তব অর্থভিত্তিক গেমিং মাদকের চেয়েও ভয়ংকর। ইতিমধ্যেই এই আসক্তির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে, অসংখ্য পরিবার সর্বস্বান্ত হয়েছে।” তাঁর দাবি, এই আইন সমাজকে অর্থনৈতিক ক্ষতি ও মানসিক বিপর্যয়ের হাত থেকে সুরক্ষা দেবে।
🎮 The #OnlineGamingBill2025 brings clear rules for the digital world — no misleading promises, no family distress, no security risks.@GoI_MeitY @MIB_India #DigitalIndia pic.twitter.com/Rzyduvo7Ok
— Ministry of Electronics & IT (@GoI_MeitY)