পুবের কলম, ওয়েবডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিনেও এসআইআর ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ধর্মতলায় আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, “নেতাজি বেঁচে থাকলে তাকেও কি শুনানিতে ডাকা হতো?” নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুকে এসআইআর শুনানিতে ডাকার প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন ও কেন্দ্রের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২৩ জানুয়ারিকে এখনও জাতীয় ছুটি ঘোষণা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে মমতা বলেন, এটি দেশের দুর্ভাগ্য। এসআইআর-এর মাধ্যমে সাধারণ মানুষকে যে যন্ত্রণার মধ্যে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদের ডাক দিয়ে তিনি একে “মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই” বলে আখ্যা দেন।